ভৈরবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গ্রামজুড়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০
  • January 10, 2026

ভৈরবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গ্রামজুড়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০ আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত

ভৈরব রেলস্টেশনে ৪ ঘণ্টা পড়ে থাকা ভারতীয় থান কাপড় উদ্ধার,রেলওয়ে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন
  • January 8, 2026

নাজির আহমেদ আল-আমিন কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে কর্ণফুলি ট্রেন থেকে নামানো শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় থান কাপড় দীর্ঘ চার ঘণ্টা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর অবশেষে জব্দ করেছে রেলওয়ে পুলিশ। (৭

চিকিৎসা অবহেলা অভিযোগে প্রসূতির মৃত্যু, থানার সামনে মরদেহ,৪ লাখ টাকায় আপোষ
  • January 3, 2026

সিজারের সময় জরায়ু কেটে ফেলার অভিযোগ: থানার সামনে দুই ঘণ্টা মরদেহ, প্রশাসনের উপস্থিতিতেই ৪ লাখ টাকায় আপোষ নাজির আহমেদ আল-আমিন কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় চরম চিকিৎসা

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
  • January 3, 2026

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল ভৈরব প্রতিনিধিকিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। (৩ জানুয়ারি) শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে

ভৈরবে পুলিশের ওপর হামলা করে সাবেক কাউন্সিলর ছিনিয়ে নেওয়া, ৬ জন নামসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা 
  • January 2, 2026

ভৈরবে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা করে সাবেক কাউন্সিলর ছিনিয়ে নেওয়া, ৬ জন নামসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা  ভৈরব প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে সাবেক এক কাউন্সিলরকে হেফাজত

ভৈরবে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে সংবর্ধনা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান
  • December 30, 2025

নাজির আহমেদ আল-আমিন মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ভৈরব উপজেলা শাখার উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক সংবর্ধনা, আলোচনা সভা

ভৈরবে বিএনপি’র মনোনীত প্রার্থী শরিফুল আলম এর মনোনয়ন পত্র দাখিল 
  • December 29, 2025

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং

ভৈরবে ৪ কোটি টাকার বেরিবাঁধ ও সড়ক কাজের অনিয়মের অভিযোগ
  • December 28, 2025

ভৈরবে ৪ কোটি টাকার বেরিবাঁধ ও সড়ক কাজের অনিয়মের অভিযোগ নাজির আহমেদ আল-আমিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি বেরিবাঁধ সড়ক

ভৈরবে উৎসব মুখর পরিবেশে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • December 27, 2025

ভৈরবে উৎসবমুখর পরিবেশে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিজস্ব প্রতিবেদকআনন্দ, উৎসব আর গৌরবের আবহে মুখরিত হয়ে ওঠে ভৈরব প্রেসক্লাব প্রাঙ্গণ। রঙিন ব্যানার, ফুলেল সাজ, কেক কাটার মুহূর্ত আর শুভেচ্ছার উষ্ণতায় ভৈরবে উদযাপিত হলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুই দশকের পথচলা পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে (২৭ ডিসেম্বর) শনিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে আদিল উদ্দিন আহমেদ বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বৈশাখী টেলিভিশন শুধু একটি চ্যানেল নয়, এটি জনগণের কণ্ঠস্বর। সমাজের অসংগতি, মাদক, দুর্নীতি ও সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে এই চ্যানেলের ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মো. সোহেলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আর এ মারুকী শাহিন, পৌর বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা এবং জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিমসহ ভৈরবের বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ। বক্তারা একযোগে বলেন, বৈশাখী টেলিভিশনকে ভৈরবসহ সারাদেশের মানুষের দুর্ভোগ, দুর্দশা, সমস্যা ও সম্ভাবনার কথা আরও বেশি করে তুলে ধরতে হবে। তারা বলেন, “বৈশাখী টেলিভিশন মানেই জনগণের টেলিভিশন”এই পরিচয় অটুট রেখে ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে চ্যানেলটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা তাদের। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বৈশাখী টেলিভিশনের ২১ বছরের সফল যাত্রাকে উদযাপন করেন এবং প্রতিনিধি ও অতিথিদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। এর আগে দুপুরে ভৈরব প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আবহ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের ভৈরব প্রতিনিধি আলহাজ সজিব আহমেদ। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা এবং গণমাধ্যমকর্মীদের এক অনন্য মিলনক্ষেত্র। dp-news/nazir ahammad

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম
  • December 26, 2025

নাজির আহমেদ আল-আমিনবীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। (২৬ ডিসেম্বর) শুক্রবার বিকাল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক

English
drishapot-news