কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। (৩ জানুয়ারি) শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও তথ্য গোপনের কারণে এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করায় তা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. হাবিল মিয়ার মনোনয়ন বাতিল করা হয় আয়-ব্যয়ের হিসাবসহ অর্থ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গোপন করার কারণে।
স্বতন্ত্র প্রার্থী শরিফুল হক জয়ের মনোনয়ন বাতিল করা হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়া এবং মনোনয়নপত্রে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আইয়ুব হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয় আয় ও ব্যয়ের হিসাব উল্লেখ না করার কারণে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থী নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি, তাদের মনোনয়ন আইনগতভাবেই বাতিল করা হয়েছে।
দৃশ্যপট নিউজ / nazir ahammad






