অষ্টগ্রামে শিক্ষার্থীদের ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শিশুকাল থেকে মানবিকতা, পরোপকারী ও সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মানসিকতা শিক্ষা দিতে, নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেছে ডিলাইট কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীরা।

(১২ মার্চ) বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

‘আমরা গড়বো মেধা ও মানবিক পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় মানুষের সাথে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, সেমাই, চিনি, নুডুলস, দূধ ও বিউটি সোপ বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীরা অসহায় মানুষ নির্বাচনসহ ‘ঈদ উপহার’ সামগ্রী ক্রয় ও নিজ হাতে বিতরণ করে। এসময়, সুবিধাভোগী ও শিশুদের অভিভাবক, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অভিভাবক শামসুজ্জোহা লিয়াকত, প্রবাসী জাকির আহমেদ, প্রধান শিক্ষক জুয়েনা হক, সহ শিক্ষক শাপলা আক্তার, কেয়া আক্তার ও তৃণা খানম প্রমুখ।

ডিলাইট কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, মেধা ও মানবিক পৃথিবী বিনির্মাণে শিশুদের পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মানসিকতা তৈরী করতে প্রতি বছর ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণ করা হয়।

প্রধান অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ক্ষুদ্র এই আয়োজনে বিশাল মহাত্মন রয়েছে। শিশুদের অর্থে ও হাতে ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণের ব্যতিক্রমি চিন্তা ও উদ্যোগ প্রশংসনীয়। আমাদের আগামী প্রজন্ম মানবিক সমাজ, দেশ ও পৃথিবী তৈরি করবে এই কামনা করি।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    কিশোরগঞ্জে আবারও শ্রেষ্ঠ ওসি রুহুল আমিন
    • November 22, 2025

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধিকিশোরগঞ্জে টানা দ্বিতীয় বার জেলার ‘শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওসি) নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন। শনিবার (২২নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত, মাসিক

    অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিলেন এসিল্যান্ড আহাদ
    • September 8, 2025

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হির বিভাগে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সরকারি সেবা নিলেন এসিল্যান্ড আবদুল আহাদ। সাধারণ মানুষের মতো সরকারি সেবা নেওয়ায় প্রশংসায় ভাসছেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news