বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম

নাজির আহমেদ আল-আমিন
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

(২৬ ডিসেম্বর) শুক্রবার বিকাল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আমীরে জামায়াতের উপস্থিতিতে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে আলহাজ মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবস্থানের প্রতি তিনি আস্থাশীল। ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের অবশিষ্ট সময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তাঁকে স্বাগত জানিয়ে দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা আমীর মাওলানা কবির হোসেন এবং ভৈরব পৌরসভা আমীর শাহজাহান সরকারসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আলহাজ মো. রফিকুল ইসলাম ষাটের দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ডাকসুর নাট্য ও প্রমোদ সম্পাদক নির্বাচিত হন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কুলিয়ারচর-ভৈরব-কিশোরগঞ্জ অঞ্চলে সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি।

স্বাধীনতার পর তিনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় হন। ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন, মুর্শিদ–মুজিব উচ্চ বিদ্যালয়, রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা ও উন্নয়নে তাঁর অবদান রয়েছে।

dp-news/ nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news