ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান পাটোয়ারী
কিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বাংলা ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী। এসময় ক্লাবের উপদেষ্টা জুবায়ের আল মাহমুদ আফজাল, বাচ্চু মিয়া, মতি মিয়া, বাছির মিয়া, আওয়াল মিয়া, কবীর মিয়া, ছানা মিয়া ও পাপ্পু আহমেদসহ সহ-সভাপতি শিপন মিয়া, বিজয় মিয়া, শাওন মিয়া, সজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এবং কোষাধ্যক্ষ রবিন মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোঃ জহিরুল ইসলাম, মোঃ সুমন মিয়া, জালাল আহমেদ ও মহরম আলী অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাজি আমজাদ আলী ওয়াক্‌ফ স্টেট জামে মসজিদের ইমাম মো. রইছ উদ্দিন।

ইফতার শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবকদের ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    ভৈরবে ১৩০পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
    • March 18, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।(১৭ মার্চ) মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে আটক করা হয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news