ভৈরবে বিএনপি’র মনোনীত প্রার্থী শরিফুল আলম এর মনোনয়ন পত্র দাখিল 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম মামুনুর রশিদ এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম,  সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল ইসলাম ও মো: নুরুজ্জামান,  পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম বলেন, আগামীদিনে যে নির্বাচন আসছে, সে নিবাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৈরব-কুলিয়ারচর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। আমি যদি নির্বাচনে জয় হতে পারি তাহলে এই অঞ্চলের উন্নয়নসহ 

সার্বিক সাম্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করবো।

তিনি আরো বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। সাংবাদিকরাও তাদের স্বাভাবিক সাংবাদিকতা করতে পারেনি। একটি প্রতিবন্ধকতা দলীয় প্রভাব কাজ করেছিলো। জুলাই গণঅভ্যাুত্থানে পর  এই দেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনসহ সকলের অংশে গ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। এতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

দৃশ্যপট নিউজ /NA

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news