ভৈরবে নির্বাচনী হাওয়া: সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় সরব, জনমনে কৌতূহল

নাজির আহমেদ আল-আমিন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভৈরব উপজেলা ও ভৈরব পৌরসভা এলাকায় নির্বাচনী আবহ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের ছবি, রাজনৈতিক বক্তব্য ও সমর্থকদের প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচন নিয়ে আলোচনা।

পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সবার আগে আলোচনায় আছেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন। দলীয় সমর্থন ছাড়াই অতীতে নিরপেক্ষভাবে নির্বাচিত হওয়ার ঘটনা তাকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তার অনুসারীরা বলছেন, ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় গ্রহণযোগ্যতা নির্বাচনে বড় শক্তি হতে পারে।

এর পাশাপাশি মেয়র পদে আরও আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম এবং সাবেক ভিপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও ইমতিয়াজ আহমেদ কাজল এর সমর্থকদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় আছেন আরিফুল ইসলাম। তিনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক। তার সমর্থকরা বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখছে।

আরেক সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব আল মামুন-এর নামও আলোচনায় রয়েছে। আগের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জনের অভিজ্ঞতা তার সমর্থকদের প্রচারণার মূল বিষয়। এছাড়া তিনি কয়েকবারের ভাইস চেয়ারম্যান হিসেবেও উপজেলায় সক্রিয় ছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্টে জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে কোন পদক্ষেপ নিবেন না।

আসন্ন পৌর নির্বাচনে উপলক্ষে ভৈরব বাজার এলাকার ব্যবসায়ী কামাল মিয়া বলেন, আমরা এমন মেয়র বা চেয়ারম্যান চাই, যিনি বাজারের যানজট কমাবেন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করবেন এবং ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন।

কালিকাপ্রসাদ এলাকা-এর কলেজছাত্র নূরজাহান বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান, বিনোদনের জায়গা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শম্ভুপুর এলাকার কৃষক আব্দুল লতিফ বলেন,
গ্রামের রাস্তাঘাট ও সেচ সুবিধা উন্নত না হলে কৃষকদের জীবন কঠিন হয়ে পড়ে।

কমলপুর এলাকার রিকশাচালক নাসির উদ্দিন বলেন, শহরের ভিতরের রাস্তা আর যানজট আমাদের বড় সমস্যা। কাজের মানুষ চাই।

পৌর এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও সুপেয় পানির ব্যবস্থা হলে আমাদের কষ্ট অনেক কমবে।

চণ্ডিবের এলাকার শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন, যুবকদের জন্য ক্রীড়া মাঠ ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে।

ভৈরবে কয়েকজন রাজনৈতিক বৃক্তিদের মতে, এবার নির্বাচনে মূল চ্যালেঞ্জ হবে দলীয় ঐক্য ধরে রাখা। একাধিক প্রার্থী হলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়ে ভোট ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, জনপ্রিয়তা যাচাইয়ের পাশাপাশি সংগঠনের শক্তি ও গ্রহণযোগ্যতাও বিবেচনায় নিতে হবে। অতীতের নির্বাচনী অভিজ্ঞতায় দেখা গেছে, বিভক্তি অনেক সময় প্রতিদ্বন্দ্বীদের সুবিধা করে দেয়।

ভৈরবের রাজনীতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লার আলোচনায় নির্বাচনের ছাপ স্পষ্ট। ভোটাররা বলছেন, তারা এবার প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন ও জবাবদিহিমূলক নেতৃত্ব দেখতে চান।

ভোটের সময় এখনো অনেক দূরে। তবে একটি বিষয় নিশ্চিত, ভৈরব উপজেলার মানুষ এবার যোগ্যতা, সততা ও উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে চাইবে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন
    • March 9, 2026

    নিজস্ব প্রতিবেদকবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ জিল্লুর রহমান এর জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে(৯ মার্চ) কিশোরগঞ্জের ভৈরব-এ জন্মগ্রহণ করেন তিনি। দেশের গণতান্ত্রিক রাজনীতি, সহনশীলতা ও জনকল্যাণমূলক রাজনৈতিক

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির ইশতেহার, ৫১ দফা বাস্তবায়নের ঘোষণা
    • February 6, 2026

    নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার তুলে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news