ভৈরবে ১৩০পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।(১৭ মার্চ) মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে আটক করা হয়। আটক ইব্রাহিম অত্র গ্রামের মজিবর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভৈরব থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক এমদাদুল কবিরের নেতৃত্ব রাত সাড়ে ১০টার দিকে ইব্রাহিমের নিজ বাড়ির পাশেই মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় কিছুদিন ধরে মাদক লেনদেনের অভিযোগ ছিল। বিশেষ করে রাতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

দৃশ্যপট নিউজ /NA

  • Related Posts

    ভৈরবে পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও হেরোইন উদ্ধার; দুই নারীকে কারাদণ্ড
    • March 12, 2026

    নাজির আহমেদ আল-আমিন কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে নারী-পুরুষসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের

    ভৈরবে মাপে কম জ্বালানি দেওয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে এক লক্ষ টাকা জরিমানা
    • March 11, 2026

    ভৈরব প্রতিনিধিকিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news