ভৈরবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গ্রামজুড়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০

ভৈরবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গ্রামজুড়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০

আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনকে মাঠে নামতে হয়। সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মধ্যেচর গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে উত্তেজনার সৃষ্টি হয়। খেলায় মধ্যেচর কলেজপাড়া ফুটবল একাদশ ও ভাটিকৃষ্ণনগর ফুটবল একাদশ অংশ নেয়। একপর্যায়ে গোল দেওয়াকে কেন্দ্র করে মাঠেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

এরই জেরে শনিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে বৈঠক চলাকালেই পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন-সেলিম মিয়া (৩৫), অজকরুনি মিয়া (৪৫), ছনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাজু (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ (২৫), মাহবুর (৩৪), পাবেল (২৬), ইকবাল মিয়া (৫১), সালমান ফরাজি (১৭)সহ আরও অনেকে।

আহতদের অধিকাংশ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত সবুজ মিয়া, সাদ্দাম মিয়া ও সালমান ফরাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মধ্যেচর গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃশ্যপট নিউজ / nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news