ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রিসান কবির (আর.কে)। এছাড়া উপস্থিত ছিলেন আশরাফুল রিদয়, আবির হোসাইন, সোহেল মিয়া, রোহানুর রহমান আলভি, প্রতিভা আক্তার, ইউসুফ মিয়া, হানিফ মিয়া, আনাস মিয়া, বিজয় মিয়া, রিয়াদ মিয়াসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রবাসী, স্থানীয় ব্যবসায়ী ও নিজস্ব তহবিলের সহযোগিতায় এই ঈদ বাজার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে উপজেলার ১২টি ওয়ার্ডের ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি প্যাকেজে ছিল ১ কেজি পোলাও চাল, ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই, ২ প্যাকেট দুধ, ১ প্যাকেট নুডলস ও ১ লিটার তেল। প্রতিটি প্যাকেজের মূল্য ধরা হয় ৬১০ টাকা, যা অনুযায়ী মোট ব্যয় হয়েছে ৩৬ হাজার ৬০০ টাকা।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে ১৩০পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
    • March 18, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।(১৭ মার্চ) মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে আটক করা হয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news