কুলিয়ারচরে পূজামণ্ডপে ওসি’র পরিদর্শন, ভিডিও কলে পুলিশ সুপার

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী’র নির্দেশনানুযায়ী  কুলিয়ারচর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরির অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম । এ সময় তিনি পূজারীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মন্ডপ কমিটির করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার ৩৪টি পূজা মন্ডপের মধ্যে প্রতিমা তৈরির মন্ডপগুলো বৃষ্টিভেজা মেঘলা দিনে ঘুরে ঘুরে পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন ওসি। 

পরিদর্শনকালে ওসি মোঃ হেলাল উদ্দিন প্রতিমা তৈরির শিল্পী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন এবং উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান মাহমুদ চৌধুরী  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে  বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কথা বলেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। তিনি পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাপনা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, আলোর ব্যবস্থা, মন্ডপে প্রবেশ ও বহির্গমনের পৃথক পথ এবং স্বেচ্ছাসেবক টিম গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এসপি মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি মন্ডপ কমিটির সহযোগিতা অপরিহার্য বলে জানান তিনি। 

কুলিয়ারচর থানার (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, এ উপজেলায় ৩৪টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার জন্য কন্ট্রোল রুম খোলা থাকবে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news