ভৈরব রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত ব্যাগ থেকে ১৬ বোতল বিদেশি হুইসকি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
​কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে পুলিশি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল বিদেশি হুইসকি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের ‘মায়ের দোয়া ভোজনালয়’ নামক দোকানের সামনে থেকে এই মাদক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে ​৮ বোতল রয়েল গ্রিন হুইসকি, ​৪ বোতল আইকোনিক হুইসকি, ​৪ বোতল রয়েল স্টেক হুইসকি ​পাওয়া যায়।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে স্টেশনে মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছিল। আনুমানিক সকাল ৭টার দিকে ১নং প্ল্যাটফর্মে অবস্থিত মায়ের দোয়া ভোজনালয়ের সামনে দুটি পরিত্যক্ত সাইড ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে ব্যাগ দুটির ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬ বোতল বিদেশি হুইসকি পাওয়া যায়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদ জানিয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ​ভৈরবে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, সংঘর্ষে আহত ১৫
    • March 31, 2026

    ​ আফসার হোসেন তূর্জা ​কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে দুই বংশের লোকজনের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় হাজারী বাড়ি ও পাগলা

    ভৈরবে হত্যাকাণ্ডের জেরে শতাধিক ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ, পুলিশ মোতায়েন
    • March 31, 2026

    নাজির আহমেদ আল-আমিন ধ্বংসস্তূপ, ভাঙা ঘরবাড়ি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা আসবাবপত্র প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ। কিন্তু বাস্তবে এটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রাম, যেখানে একটি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news