কিশোরগঞ্জ-৬ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী শরীফুল আলম
নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ পর্যন্ত ১৪২টি কেন্দ্রের ফলাফল সমন্বয় করে এই চিত্র পাওয়া যায়।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ১৪২টি কেন্দ্রের মধ্যে ১১৮টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ভৈরব উপজেলার ৮৬টি কেন্দ্রের মধ্যে ৭৫টিই এই তালিকায় ছিল। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় ভোটগ্রহণ নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয়।
এই ফলাফল বেসরকারি; চূড়ান্ত ঘোষণা নির্বাচন কমিশনের মাধ্যমে দেওয়া হবে।









Leave a Reply