ভৈরবে প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ভৈরবের রাজ-কাচারি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
এসময় প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব কুলিয়ারচরের সার্কেল এএসপি অফিসার, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আতাউর রহমান আকন্দ, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ, ভৈরব হাইওয়ে থানার ওসি, নৌ-থানা পুলিশের ইনচার্জ, শহর ফাঁড়ী ইনচার্জ।

ইফতার মাহফিলে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, রমজান মাস মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসে সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা অনুযায়ী আজ থেকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। আজ ভৈরবে ১০১০ উপকারভোগী নারীদের মাঝে দেওয়া হয়েছে। আর পর্যায়ক্রমে ভৈরবসহ দেশের সব দুস্ত গরীব মহিলাদের মাঝে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ​ভৈরবে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, সংঘর্ষে আহত ১৫
    • March 31, 2026

    ​ আফসার হোসেন তূর্জা ​কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে দুই বংশের লোকজনের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় হাজারী বাড়ি ও পাগলা

    ভৈরবে হত্যাকাণ্ডের জেরে শতাধিক ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ, পুলিশ মোতায়েন
    • March 31, 2026

    নাজির আহমেদ আল-আমিন ধ্বংসস্তূপ, ভাঙা ঘরবাড়ি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা আসবাবপত্র প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ। কিন্তু বাস্তবে এটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রাম, যেখানে একটি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news