কুলিয়ারচরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের জানাজা সম্পন্ন

মো: নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের খড়কমারা এলাকার বাসিন্দা, উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাত (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে কুলিয়ারচরসহ পুরো কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

নূরুল মিল্লাত দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপির রাজনীতিতে তিনি একজন অভিজ্ঞ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান জানান, নূরুল মিল্লাতের মৃত্যুতে দলীয়ভাবে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

এছাড়া কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম বলেন, “নূরুল মিল্লাত ছিলেন এলাকার রাজনীতিতে একজন অভিভাবকতুল্য নেতা। তাঁর মৃত্যু দল ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।”

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পূর্ব গাইলকাটা মহল্লার পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

দৃশ্যপট নিউজ / nazir ahammad

  • Related Posts

    ভৈরবে নির্বাচনী হাওয়া: সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় সরব, জনমনে কৌতূহল
    • March 17, 2026

    নাজির আহমেদ আল-আমিনআসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভৈরব উপজেলা ও ভৈরব পৌরসভা এলাকায় নির্বাচনী আবহ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের ছবি, রাজনৈতিক বক্তব্য ও

    আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন
    • March 9, 2026

    নিজস্ব প্রতিবেদকবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ জিল্লুর রহমান এর জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে(৯ মার্চ) কিশোরগঞ্জের ভৈরব-এ জন্মগ্রহণ করেন তিনি। দেশের গণতান্ত্রিক রাজনীতি, সহনশীলতা ও জনকল্যাণমূলক রাজনৈতিক

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news