মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরে অবস্থিত বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জানুয়ারি) বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
দৃশ্যপট নিউজ / NA








