কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন
মোঃ নাঈমুজ্জামান নাঈম
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর,) দুপুর সোয়া বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান মহসিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক,
কুলিয়ারচর থানা সেকেন্ড অফিসার আজহার উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, উসমানপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা কাজল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম বিপ্লব, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। চালকদের পাশাপাশি পথচারীদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে ও গতি নিয়ন্ত্রণে থাকার আহ্বান জানান।













Leave a Reply