ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০ বোতল স্কফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগরগামী সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের, পলতাকান্দা এলাকার বাসিন্দা মোঃ বাদল মিয়ার ছেলে
মোঃ আল আমিন (৩০) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খলিলাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা; পিতা: মৃত আবু তাহের মিয়ার ছেলে মোঃ রবিন (২৫), বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকায় বসবাস করছেন।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ৯০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯০ বোতল স্কফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।














Leave a Reply