ভৈরবে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা, দুজন আটক

ভৈরবে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা, দুজন আটক

নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে পুলিশ। (৪ ফেব্রুয়ারি) বুধবার বিকেল ৩টার দিকে পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া (কাঠইল্লা বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাদিনেই স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করলে পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। তারা হচ্ছেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার জিল্লু মিয়ার ছেলে আফজল হোসেন(৩৪) ও চন্ডিবের কাজী বাড়ি এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে রিয়াদ (২০)

এ ঘটনায় মোঃ রিফাত বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। মামলায় মোঃ আরিফ মিয়া (৩৫), জাকির মিয়া (৫০), রহুল আমিন (২৫), রিয়াদ মিয়া (২০), আফজল হোসেন (৩৪)সহ অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে রিফাতের বাড়ি ঘিরে ফেলে। পরে জোরপূর্বক ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় রিফাতের মা সাহারা বেগম (৬৫) ও ভাবি সুলতানা বেগম (৩২) আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘরের আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বাদীর অভিযোগ, আলমারি ভেঙে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। যাওয়ার সময় থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীদের মধ্যে দুজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী মোঃ রিফাত বলেন,তারা দলবদ্ধভাবে এসে ঘরে ঢুকে ভাঙচুর ও মারধর করে। আলমারি থেকে টাকা ও গহনা নিয়ে যায়। এলাকাবাসী এগিয়ে এসে দুজনকে ধরে ফেলে।

ভৈরব থানার উপ-পরিদর্শক সাদরুজ্জামান জানান, ঘটনার দিন দুজনকে আটক করে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা
    • March 22, 2026

    জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা নাজির আহমেদ আল-আমিন :কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা জানাতে ভৈরবের কালিপুর গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের

    ​ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক
    • March 22, 2026

    ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) রাত ২টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news