নরসিংদীতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন।

হামলায় আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজসহ সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফসহ বাস চালক ও হেলপার।

সাংবাদিক এসএম ফয়েজ জানান, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ফ্যামেলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে সাংবাদিকদের বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। আহতদের মাধবদীর বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎিসা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অপহরণ, গ্রেপ্তার ৪
    • February 23, 2026

    ভৈরব প্রতিনিধিকিশোরগঞ্জের ভৈরবে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক ওষুধ কোম্পানির কর্মচারীকে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের জগন্নাথপুর গাইনহাটি এলাকা থেকে শিকলবন্দি

    ভৈরবে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা, দুজন আটক
    • February 6, 2026

    ভৈরবে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা, দুজন আটক নিজস্ব প্রতিনিধিকিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে পুলিশ। (৪ ফেব্রুয়ারি)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news