ভৈরবে দেশীয় অস্ত্র ও মোবাইলসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নাজির আহমেদ আল-আমিন

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পৌর শহরের মুসলিমের মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:- নিউটাউন এলাকার ভাড়াটিয়া মো. স্বাধীন মিয়ার ছেলে গরীবুল্লাহ (২৮), ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাবুল মিয়ার ছেলে মো. জনি(২৮), কালিকাপ্রসাদের আতকাপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে মুন্না(২১), কমলপুর এলাকার মো. জিল্লু মিয়ার ছেলে নূর আমিন(১৯) ও সাদেকপুরের রবি উল্লাহ মুন্সিরবাড়ির এমদাদুল হক এর ছেলে আরমান মিয়া ওরফে নোমান(২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের একটি বিশেষ দল জানতে পারে, একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ মুসলিমের মোড় সংলগ্ন ফয়সালের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ৫ জন কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি রাম দা, ১টি ছোরা, ৪টি টচ লাইট এবং বিভিন্ন স্থান থেকে ছিনতাই ও চুরি করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন,

একদল দুষ্কৃতকারী বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছে। দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামিদের কিশোরগঞ্জ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৃশ্যপট নিউজ / nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news