ভৈরবে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়,সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ভৈরব শহরের পঞ্চবটি এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, পঞ্চবটি এলাকার মো. সবুজ মিয়া (৩০), মো. রবিন (৫২), মো. বাবুল মিয়া (৫৫), মো. শরিফ (৩০), মনিষা (১৮), চায়না বেগম (৬০), মো. উজ্জ্বল মিয়া (৩৩) ও মো. মুন্না মিয়া (২৭)। এছাড়া একই অভিযানে ভৈরবপুর গ্রামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুম আলম (৩৫) কে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, শহরের বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভৈরবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news