ভৈরবে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ৭ জনকে আটক করা হয়েছে। (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এদের মধ্যে আটককৃতরা হলেন,
ভৈরবপুর মধ্যপাড়া এলাকার অহিদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী ওরফে মুক্তাদির (২৮)ও মোঃ মোছাব্বির মিয়া (২০), কমলপুর আমলাপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে মোঃ শামীম মিয়া (৫৫), কুলিয়ারচর চর ব্যাপারীপাড়া এলাকার আক্কাছ মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া (২১), রায়পুরা হাসনাবাদ (পশ্চিমপাড়া) এলাকার মোঃ আলম মিয়ার ছেলে মোহাম্মদ আলী ওরফে আহম্মেদ আলী (২৫) ও হাসনাবাদ (পশ্চিমপাড়া), রায়পুরা, পিতা-মোঃ আলম মিয়া, মোহাম্মদ আলী ওরফে আহম্মেদ আলী (২৭), কুলিয়ারচর
চরব্যাপারীপাড়া এলাকার মোঃ আক্কাছ মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া (২১)।

ভৈরব থানা পুলিশ জানায়, সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর দুইটি টহল টিম নিয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় তাদের আটক করা হয়।

পরে আটকদের দেখানো মতে তাদের বসতঘরের খাটের নিচ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি স্টিলের বাটযুক্ত ৩ ফুট ৪ ইঞ্চি লম্বা তরবারী (লোহার বাট ১২ ইঞ্চি), একটি কাঠের বাটযুক্ত ১৭ ইঞ্চি লম্বা ডেগার (বাট ৫ ইঞ্চি) এবং ৬ ফুট লম্বা বাঁশের দণ্ড ও ১২ ইঞ্চি লোহার ডগাযুক্ত ২টি বল্লম। পর্যাপ্ত বৈদ্যুতিক আলো ও টর্চলাইটের আলোতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের দেখানো মতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভৈরব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news