ভৈরব প্রতিনিধি
ভৈরব-কুলিয়ারচরের ( কিশোরগঞ্জ-৬) আসনের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৭ জন প্রার্থী নির্বাচন বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভোটসীমা অর্জন করতে না পারায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২,৩৭,৯৯০টি। ভোটের হার ৫৭.০৩%। বিধি অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৯,৭৪৯ ভোট (প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের একভাগ)।
যেসব প্রার্থী এই সীমা অতিক্রম করতে পারেননি তারা হলেন: ডাঃ মোঃ হাবিল মিয়া, নাঈমুল হাসান, মোহাম্মদ আয়ূব হোসেন, মোহাম্মদ মুছা খান, মোঃ নজরুল ইসলাম, মোঃ রুবেল হোসেন এবং শাফিউদ্দিন আহাম্মদ।
অন্যদিকে, এ আসনে বিজয়ী হয়েছেন মোঃ শরীফুল আলম (ধানের শীষ) ১,৮৭,১৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউল্লাহ আমিন (খেলাফত মজলিস) পেয়েছেন ৪৪,০৯৫ ভোট। প্রয়োজনীয় ভোটসীমা অতিক্রম করায় এই দুই প্রার্থী তাঁদের জামানত ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন,নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের একভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ নিয়ম সব প্রার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য।
দৃশ্যপট নিউজ / NA












Leave a Reply