নিজস্ব প্রতিবেদক
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির মাধ্যমেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সেই অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তিনি জানান, প্রচলিত রেওয়াজ অনুসারে রাজধানীর বঙ্গভবন-এর দরবার হলে শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমন্ত্রিত থাকবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন।
বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তাঁর হাতেই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
দৃশ্যপট নিউজ / NA















Leave a Reply