কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়

মোঃ নাঈমুজ্জামান নাঈম
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুলভ মূল্যে এ দুধ, ডিম বিক্রয় করা হয়।

উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে ভোক্তার হাতে সুলভ মূল্যের পণ্য তুলে দেন, কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মান্নান।

অফিস সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে এখানে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে, দুধ ৭০ টাকা লিটার এবং ডিম প্রতি আলি ২৫ টাকা করে বিক্রয় করা হয়েছে ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মোঃ সোহেল রানা, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ রফিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের খামারিগণ।

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। সাধারণ মানুষের কথা বিবেচনা করে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    কুলিয়ারচরে রাতের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২
    • March 5, 2026

    কুলিয়ারচর প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।(৪ মার্চ) বৃহস্পতিবার রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নে

    নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের অভিযান
    • March 4, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে কুলিয়ারচর উপজেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) সকাল থেকে কুলিয়ারচর পৌর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news