কুলিয়ারচরে রাতের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

কুলিয়ারচর প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।(৪ মার্চ) বৃহস্পতিবার রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নে এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন শ্যামাইকান্দি এলাকার মৃত তেলুমিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং ভৈরব উপজেলার শ্রীমতিচর এলাকার কালু গাজীর ছেলে মো. জাদু মিয়া (৪৬)। তবে অভিযানের সময় তাদের সহযোগী নবী মিয়া ও মামুন মিয়া পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি দল রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় জোসনা বেগমের বসতঘর তল্লাশি করে এবং জাদু মিয়ার হেফাজতে থাকা একটি অটোরিকশা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
    • March 5, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ

    নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের অভিযান
    • March 4, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে কুলিয়ারচর উপজেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) সকাল থেকে কুলিয়ারচর পৌর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news