কুলিয়ারচরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার—ডিম ও দুধ—বিতরণ করা হয়।

জানা যায়, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে সুষম খাদ্য হিসেবে ডিম ও দুধ তুলে দেওয়া হয়। শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিতকরণ ও প্রাণীসম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাকিল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এলইইউ ডাঃ তারেকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এসময় ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং তাদের স্বাস্থ্যসুরক্ষা ও পুষ্টির ভিত্তি মজবুত করার একটি প্রচেষ্টা। প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক আলোচনা, প্রদর্শনী ও ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প চলমান রয়েছে।

  • Related Posts

    কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
    • March 5, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ

    কুলিয়ারচরে রাতের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২
    • March 5, 2026

    কুলিয়ারচর প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।(৪ মার্চ) বৃহস্পতিবার রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news