বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুলিয়ারচরে কুরআন খতম ও গণ দোয়া অনুষ্ঠিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। এতে এলাকার বিএনপি নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং সকল নেতা-কর্মীকে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

  • Related Posts

    কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
    • March 5, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ

    কুলিয়ারচরে রাতের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২
    • March 5, 2026

    কুলিয়ারচর প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।(৪ মার্চ) বৃহস্পতিবার রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news