নিজস্ব প্রতিবেদক
নির্বাচন পর্যবেক্ষণে ৭৩ দেশীয় সংস্থা চূড়ান্ত, ইসির গণবিজ্ঞপ্তি
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৭৩টি দেশীয় সংস্থাকে প্রাথমিক নিবন্ধন দিয়েছে। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি শনিবার প্রকাশ করেছে ইসি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের ২৭ জুলাই ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির আলোকে আবেদন যাচাই–বাছাই শেষে নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী ৭৩টি সংস্থা প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত) মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
আপত্তি দাখিলকারীদেরকে উপযুক্ত প্রমাণাদিসহ নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় সেট আপত্তিপত্র জমা দিতে হবে। পরবর্তীতে শুনানি শেষে আপত্তি গ্রহণ বা বাতিল বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।














Leave a Reply