দৃশ্যপট নিউজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের সদস্যরা আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন ডিজাইনের ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। তবে সব সদস্যের জন্য পোশাক প্রস্তুত না হওয়ায় আপাতত সীমিত পরিসরে কিছু কর্মকর্তা ও সদস্যদের কাছে পোশাক সরবরাহ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, প্রথম ধাপে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ দেশের বিভিন্ন মেট্রোপলিটন ইউনিট ও বিশেষায়িত ইউনিটগুলো নতুন ইউনিফর্ম পাচ্ছে। এরপর ধাপে ধাপে সারাদেশের সব পুলিশ সদস্যদের কাছেই এই নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।
নতুন পোশাকে আগের গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে ব্যবহৃত হয়েছে লোহার রঙ (Iron Color)—যা আধুনিক ও নিরাপত্তা-সংক্রান্ত বিবেচনায় তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ডিএমপিতেই এটি চালু হলেও, পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটেও কার্যকর করা হবে।
গত জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর সংস্কার, দায়বদ্ধতা বৃদ্ধি এবং বাহিনীর ইমেজ উন্নয়নের দাবির মধ্যেই ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ আসে। পরে সরকার নতুন ডিজাইন অনুমোদন দেয় এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন শুরু হয়েছে।














Leave a Reply