ভৈরবে ট্রেন আটক করে জেলার দাবি, ছাত্রজনতার বিক্ষোভ

ভৈরবে ট্রেন আটক করে জেলার দাবি, ছাত্রজনতার বিক্ষোভ

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন আটকিয়ে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুম্ভপুর রেলগেইটে দেড় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা চাই” স্লোগান দিতে থাকেন। দুপুর ১টা ২১ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাছিরাবাদ লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাল কাপড় ও জনতার ভিড় দেখে ট্রেনচালক ট্রেন থামিয়ে দেন। এ সময় ভৈরব থানা পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পরে আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন এবং ১টা ২৬ মিনিটে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।

ভৈরব উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাজিব বলেন, “ভৈরব অর্থনৈতিক, ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে পূর্ণাঙ্গ জেলার যোগ্যতা রাখে। অথচ বছরের পর বছর ধরে এ দাবি উপেক্ষিত। তাই আজ আমরা শান্তিপূর্ণভাবে ট্রেন আটকিয়ে আমাদের দাবি জানিয়েছি।”

কুলিয়ারচর ছাত্র শিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম বলেন, “ভৈরবের ইতিহাস, অবস্থান ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটি স্বতন্ত্র জেলা হওয়া সময়ের দাবি। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ সময় ভৈরব গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, “এটি কোনো দলীয় আন্দোলন নয়, জনগণের দাবি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই দাবি দ্রুত বাস্তবায়িত হয়।”

স্থানীয়রা জানান, আন্দোলনের সময় রেলপথে ট্রেন চলাচল পাঁচ মিনিট বন্ধ থাকে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চলমান এ দাবিতে ভৈরবের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছে।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news