নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। (৮ ফেব্রুয়ারি) রবিবার একটি নোটিশ দিয়ে মার্কেটের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একইসঙ্গে, মার্কেটের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে আহ্বায়ক হিসেবে শেখ সৈকত হোসেন এবং সদস্য সচিব হিসেবে তানভীর আহম্মেদকে দায়িত্ব দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবে এবং ব্যবসায়ীদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ দেলওয়ার হোসেন, শাহ আলম চিশতী, মোঃ সাইফুল ইসলাম, কামরুজ্জামান কোহিনূর, মোস্তাক আহমেদ, ইমন মোল্লা, মোবারক হোসেন, তৌফিক আহমেদ, আদিল উদ্দিন আহমেদ, জাকির হোসেন ও সুজন আহমেদ।
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই মার্কেটের চলমান কার্যক্রম তদারকি করবে এবং স্বল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে। এর মাধ্যমে মার্কেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও কার্যকর সমন্বয় নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
দৃশ্যপট নিউজ / NA




