নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মোহাম্মদ আরিফ মিয়া(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
(১১ ফেব্রুয়ারি) বুধবার শহরের কালীপুর এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আরিফ মিয়া কালীপুর দক্ষিণ পাড়া বিন্দির বাড়ির বাসিন্দা। তিনি ওলেক্সান মিয়ার নাতি ও রুপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুর উত্তরপাড়া ফিরুজ মিয়ার ভবনের উপরের অংশে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৃশ্যপট নিউজ / NA




