ভৈরবকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিভাগের অধীনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে একটি পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ভৈরবের দূর্জয় মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ভৈরবের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুনে লেখা ছিল-ভৈরবকে জেলা ঘোষণা করতে হবে ভৈরবের উন্নয়ন চাই, জেলা ঘোষণা এখন সময়ের দাবি ইত্যাদি শ্লোগান।

আয়োজকরা বলেন, দেশের অন্যতম বাণিজ্যিক ও শিল্পনগরী ভৈরব জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক দিক থেকে ইতোমধ্যেই একটি পূর্ণাঙ্গ জেলার সব যোগ্যতা অর্জন করেছে। তবুও প্রশাসনিক স্বীকৃতি না পাওয়ায় নাগরিক সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক এন কে সোহেল, যৌতুক বিরোধী আন্দোলনের মুখ্যক সমাজ সেবক জুম্মা খান নিয়াজী,গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমাসের পরিচালক আরাফাত ভুইয়া, সাইফুর রহমান শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন প্রমূখ। 

এসময় তারা বলেন, ভৈরবের জনসংখ্যা ৫ লাখের বেশি, এখানে রেল, সড়ক, নৌ—সব যোগাযোগ ব্যবস্থাই উন্নত। কিশোরগঞ্জ সদর থেকে এত দূরে থেকে প্রশাসনিক কাজ করা কষ্টকর। তাই এখন সময় এসেছে ভৈরবকে জেলা করার।

মানববন্ধনে আসা নেতারা বলেন, ভৈরব দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন লাখো মানুষের লেনদেন হয় এখানে। অথচ প্রশাসনিক সেবা নিতে কিশোরগঞ্জে যেতে হয়। এটি একধরনের বঞ্চনা।

এ সময় বক্তারা আরও বলেন, জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও অধ্যাবধি জেলা বাস্তবায়ন হয়নি। বর্তমান অন্তবর্তী সরকার জেলা বাস্তবায়ন না করলে কঠোর কর্মসুচী দেয়া হবে।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news