দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইটভাটার নৈশপ্রহরীর হাত পা বেঁধে রেখে তিনটি দশ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি সহ ইটভাটার সিসিটিভি,মনিটর চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টায় চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নে কালিতলা বাজারের পশ্চিমের চিরিনদীর সংলগ্ন একই ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন শাহ্ এর মেসার্স হামিদ এন্ড বিক্স (এম এইচ বি বিক্স) এই ভয়াবহ ঘটনা ঘটে। এ ঘটনায় ইটভাটার মালিকসহ কর্মচারীরা ভীত-সন্তপ্ত হয়ে পড়েছেন।
ইটভাটার ষাটোর্ধ নৈশপ্রহরী রাবার ড্যাম বাসীন্দা মোঃ হাসান আলী বলেন ” আমি চেয়ারম্যানএর ভাটায় পাহাদারের কাজ করি প্রতিটি প্রতিদিন আমি আসি,থাকি কাজ করি কিন্তু মঙ্গলবার দিনগত রাইতে সময় আনুমানিক দেরটার দিকে কোথা থাকি ৫/৬ জন আসিয়া হাত-পা বান্ধি ফেলাইছে তারপর মাটিতে শোয়াইছে কি কাপড় পড়ে আসছিলো সেটা দেখায় সময়ই পাইনাই তারপর আমাকে বলে যে তোমার কোন সমস্যা নাই তোরা বয়স্ক মানুষ তারপর আমি আছি ঐ রকমভাবে। কিছুক্ষণ পর লাইট বন্ধ হয়া গেলো তিনবার ধপ ধরপ করে উপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পাই তারপর ওরা চলে যায় পরে আমি ফজরের আজানের দিকে দেওয়ালে মুখ ঘসে ঘসে আঠা তুলে সহায্যের জন্য ডাকাডাকি করলে কেউ আসে নি পরে আজকে সকালে লোকজন এসে আমাকে মুক্ত করে।”
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুঠোফোনে বলেন আমরা এ বিষয়ে অবগত আছি বিষটি তদন্তাধীন।















Leave a Reply