ছবি- আসামি রবিন
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে প্রেমের সম্পর্কের আড়ালে সংঘটিত ধর্ষণের ঘটনায় আলোচিত আসামি রবিন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর লালবাগ এলাকা থেকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার, সিনিয়র পুলিশ সুপার মো. মোহিত কবির সেনিয়াবাত জানান, ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত রবিনের পরিচয় ঘটে প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো’-তে। সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত রবিবার বিয়ের প্রলোভন দেখিয়ে রবিন ওই নারীকে ভৈরবে নিয়ে আসে।
প্রথমে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর গাজীরটেক এলাকায় একটি ইটখোলা ঘরের পেছনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে রবিন। পরে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় সে।
পরে ভুক্তভোগী নারী ফোনে মাকে সব জানালে তার মা তাছলিমা বেগম ভৈরবে এসে মেয়েকে উদ্ধার করেন। পরদিন রবিনকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে রবিন আত্মগোপনে ছিল।
র্যাব জানায়, প্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করে তাকে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।










Leave a Reply