ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।(৪ ফেব্রুয়ারি) বুধবার ভোর ৬টায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়। ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে এই দূর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ জানায়, ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি রেলপথের উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে চাইলে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। 

এদিকে নিহতের পরিচয় শনাক্তের কাজ করছে রেলওয়ে পুলিশ ও পিআইবি টিম। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news