নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে মাল বোঝাই ট্রাক চাপায় আব্দুস সাদেক মিয়া নামে এক পথচারী নিহত হয়েছে। (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ। নিহত আব্দুস সাদেক এর বাড়ি উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাল বোঝাই একটি ট্রাক দূর্জয় মোড় অতিক্রম করার সময় একজন পথচারী রাস্তা একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ট্রাকের চাপা খেয়ে চাকার নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতালে প্রেরণ করেন।
ভৈরব থানার উপ-পরিদর্শক শক্তিপদ মৃধা জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দৃশ্যপট নিউজ /NA






