ভৈরবে তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিশাল মঞ্চ

নাজির আহমেদ আল-আমিন

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) সন্ধ্যায় ভৈরব উপজেলা সদরের ভৈরব স্টেডিয়ামে  জনসভাস্থলে তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। ইতোমধ্যে বিশাল মঞ্চ নির্মাণসহ এলাকাজুড়ে মাঠ সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এখন শুধু নেতার আগমনের অপেক্ষা।

দীর্ঘদিন পর কিশোরগঞ্জ জেলায় বিএনপির দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি ও জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাকে কেন্দ্র করে পুরো ভৈরব এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভৈরবে আসতে শুরু করেছেন।

উপজেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম কিশোরগঞ্জ জেলায় জনসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভাকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা একাধিকবার জনসভাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও প্রস্তুতি তদারকি করছেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম বলেন, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এটি কিশোরগঞ্জ জেলায় প্রথম জনসভা। এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। আজকের সভায় তিনি জেলার বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি ও জোটের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

দৃশ্যপট নিউজ /NA

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news