ভৈরবে তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

নাজির আহমেদ আল-আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে ভৈরবে জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ভৈরব উপজেলার কমলপুর এলাকায় বিএনপি কার্যালয়ে এ সভা হয়। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভৈরব উপজেলা ও পৌর শাখা। এর আগে বিএনপির নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরিফুল আলম।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তারেক রহমানের জনসভাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও গণসংযোগ জোরদারে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া তিনি আরো বলেন, ভৈরবে জনসভায় তারেক রহমান কিশোরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ছয় প্রাথীকে পরিচয় করিয়ে দিবেন। এর পাশাপাশি বিএনপির যে ৩১ দফা রয়েছে নির্বাচনের পর যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে কিভাবে তা বাস্তবায়ন করবেন জনগণের সামনে তুলে ধরবেন।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম  ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান, ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জনসভা ঘিরে নিরাপত্তা, প্রচার কার্যক্রম, গণমাধ্যম সমন্বয় এবং কর্মসূচির সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।

দৃশ্যপট নিউজ / nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news