গণভোট আগামীর বাংলাদেশকে একশো বছরের সামনে এগিয়ে নেবে – ভৈরবে উপদেষ্টা আদিলুর রহমান খান

নাজির আহমেদ আল-আমিন

গণভোট-২০২৬ উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভৈরব উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সভা শুরুতে স্বাগত বক্তব্য দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। তিনি গণভোট-২০২৬কে সামনে রেখে উপজেলা প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতা কার্যক্রম এবং সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ। তারা গণভোটকে জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন জেবুন্নাহার শাম্মি, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কিশোরগঞ্জ। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট আয়োজন প্রশাসনের একক দায়িত্ব নয়, এতে জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার জোনায়েদ বিন মর্তূজা এবং ভৈরব সার্কেলের অফিসার এএসপি মোহাম্মদ ফয়জুল। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। প্রায় পনের বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সবাই অংশ নেবে, পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যাবে। এই গণভোট আগামীর বাংলাদেশকে একশো বছরের সামনে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। খুব শিগগিরই নির্বাচনী উত্তাপ শুরু হবে। তখন নানা গুজব, উসকানি আসতে পারে। সেসব মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।

উদ্বুদ্ধকরণ সভায় গণভোট-২০২৬ সফল করতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গণভোট সম্পন্ন হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

সভা শেষে গণভোট-২০২৬ সফল করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

দৃশ্যপট নিউজ / nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news