প্রথমবার ভৈরবে আসছেন তারেক রহমান, প্রস্তুতি সভায় নেতাকর্মীদের নির্বাচনী বার্তা

নাজির আহমেদ আল-আমিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো ভৈরব আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ভৈরব পৌর শহরের নিউ টাউন এলাকায় ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থী সৈয়দ এহসান হুদা।

বক্তারা জানান, আগামী ২২ জানুয়ারি বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভৈরব উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, ওই জনসভা থেকে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন সিএসএফ-এর একটি প্রতিনিধি দল।

দৃশ্যপট নিউজ/nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news