ভৈরবে র‍্যাবের অভিযানে ১৬৪৮ বোতল ভারতীয় মদ জব্দ, গাড়ি ফেলে পালাল চালক

আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ডাবল কেবিন গাড়ি থেকে এসব মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা অভিমুখে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প ভৈরব প্রান্তের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ডাবল কেবিন গাড়ি দ্রুতগতিতে ভৈরবপুর এলাকার দিকে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হলে র‍্যাব সদস্যরা গাড়িটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে চালক ভৈরবপুর এলাকায় গাড়িটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

পরে গাড়িটি তল্লাশি করে সামনের ও পেছনের ডেকারের ভেতরে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জানান, মাদকবিরোধী অভিযানে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দ করা গাড়ির নম্বর শনাক্ত করে চালকসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় র‍্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

dp-news nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news