ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ভৈরব বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. সগীর আহমেদ কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে থানার একটি বিশেষ টিম তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. সগীর আহমেদ ভৈরবপুর মধ্যপাড়া মৃত আব্দুর সামাদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সগীর আহমেদ কে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
dp-news/nazir ahammad






