তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভৈরবে বিএনপির আনন্দ র‍্যালি

ভৈরব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভৈরবে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হয়। পরে পৌর শহরের আইস কোম্পানির হতে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালি চলাকালে নেতা-কর্মীরা “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে”, “তারেক রহমান বীরের বেশে, ফিরবে এবার বাংলাদেশে” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন এর সঞ্চলনায় আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক প্রমুখ। এছাড়া র‍্যালীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম, অন্যায় এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন। এটি কোনো সাধারণ ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয় এবং স্বৈরাচারের পরাজয়ের প্রতীক। বক্তারা আরো বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে দেশ নতুন করে পুনর্গঠিত হবে এবং জনগণের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।

dp-news/nazir ahammad

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news