মোঃ নাঈমুজ্জামান নাঈম
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া।
অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত সকলের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানা নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা আবাসিক প্রকৌশলী তৌহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া,ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, এনসিপি’র নেতা মুহসিন,সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল বাহার, কুলিয়ারচর উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক সালাহ উদ্দিন লিচু,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি রিয়াজুল করীম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, এনজিও প্রতিনিধি চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুফতি আব্দুল কাইয়ুম খান, আবু নাছের আব্দুল্লাহ, লীলা রাণী সাহা, মোঃ নাঈমুজ্জামান নাঈম (সাংবাদিক), ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন ও সোচ্চার ভূমিকা রাখতে হবে। সততা, নৈতিকতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ ও উন্নত বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব।
আয়োজকরা আশা প্রকাশ করেন দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নমুখী কুলিয়ারচর গঠনে এই দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
dp-news/nazir Ahammad








