নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। (২৬ নভেম্বর) বুধবার রাত ৮ টায় চেম্বার অব কমার্সের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.এইচ আজিমুল হক।

ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুল হক জাবেদ এর সভাপতিত্বে এসময় অতিথি হয়ে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুমিনুর রহমান, ভৈরব বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ইমাম মেহেদী, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো: মালেক মিয়া,সাবেক পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান আল-মামুন।
এছাড়াও চেম্বার অব কমার্সের পরিচালক ও সদস্য, ব্যবসায়ীসহ সুশীল সমাজের বৃক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার বিষয়ে নিয়ে আলোচনা পেশ করেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক মো: আরাফাত ভূইয়া।






