নাজির আহমেদ আল-আমিন
আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে সফল ও সুশৃঙ্খল করতে কিশোরগঞ্জের ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক, ভৈরব সেনা ক্যাম্প প্রতিনিধি, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খন্দকার ফুয়াদ রুহানী, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহবুর রহমান, ভৈরব র্যাব ক্যাম্প প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর, পৌরসভার সচিব মো: ফারুক আহমেদ।
রাজনৈতিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো: আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো: শাহিন,সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মো:সোহেলুর রহমান, গণঅধিকার পরিষদের ইমতিয়াজ আহমেদ কাজলসহ এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হোসেনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়া সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনের গুরুত্ব তুলে ধরে আলোচকরা বলেন, বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস জাতির অস্তিত্ব এবং স্বাধীনতার চেতনাকে স্মরণ করার অন্যতম অনন্য দিন। তাই যথাযোগ্য মর্যাদায় দিনগুলো পালনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাছাড়া পানাউল্লাহ চরের আসা যাওয়ার সড়কটিকে সংস্কারকাজ করতে প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় আলোচনাসভা, শহিদদের শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, এবার দুই দিবসই যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।






