নাজির আহমেদ আল-আমিন :
ভৈরবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিনের বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভৈরব প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভৈরব প্রেসক্লাবের আহবায়ক ও এন টিভির স্টাফ রিপোর্টার মো. মোস্তাফিজুর রহমান আমিন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেয় ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি মো. সোহেলুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আরিফ সারোয়ার বাতেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক। দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, ভৈরব রিপোর্টার্স ক্লাব এন্ড ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, দৈনিক খবর পত্রের প্রতিনিধি আব্দুর রউফ, জি টিভির প্রতিনিধি এম এ হালিম, এস এ টিভির প্রতিনিধি খায়রুল ইসলাম সবুজ, বাংলা টিভির প্রতিনিধি সোহেল সেন, মোহনা টিভির প্রতিনিধি মো. জামাল আহমেদ, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এম আর রুবেল, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি খন্দকার মিলাদ হোসেন অপু, জাগো নিউজ ও কালের কণ্ঠ ডিজিটালের প্রতিনিধি মো. রাজিবুল হাসানসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন দৃশ্যপট নিউজের বার্তা সম্পাদক ও বাংলাদেশ গার্ডিয়ানের প্রতিনিধি নাজির আহমেদ আল-আমিন, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মো. মিজানুর রহমান পাটোয়ারী, ৭১ টিভির প্রতিনিধি মো. আল-আমিন টিটু, ডিবিসি নিউজের প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান ওয়াসিম, বিজয় টিভির প্রতিনিধি মো. সোহানুর রহমান সোহান এবং আর টিভির প্রতিনিধি ছিদরাতুল রশিদ পিয়াল।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন সম্পর্কে উপস্থিত অতিথিরা বলেন, শবনম শারমিন ভৈরবে দায়িত্ব পালনকালে প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যে আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। তিনি সবসময় সাংবাদিকদের সহযোগিতাকে মূল্য দিয়েছেন এবং গণমাধ্যমকে প্রশাসনের অংশীদার হিসেবে বিবেচনা করেছেন।

আরও বলেন ভৈরবের যেকোনো সংকটময় মুহূর্ত হোক কিংবা সাধারণ প্রশাসনিক কার্যক্রম, তিনি সবসময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে জনগণের স্বার্থে কাজ করেছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, সৌজন্যবোধ ও দায়িত্বের প্রতি আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
সাংবাদিকরা আরও যুক্ত করেন একজন আদর্শ প্রশাসক হিসেবে তিনি ভৈরববাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর বিদায়ে আমরা মর্মাহত হলেও নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করছি। তিনি যেখানেই যান, সৎ, নিষ্ঠাবান ও মানবিক প্রশাসকের উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন।
বিদায়ী ইউএনও শবনম শারমিন উপস্থিত থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভৈরবের মানুষ, প্রশাসন ও গণমাধ্যম সবসময় আমাকে সহযোগিতা করেছেন। এই ভালোবাসা আমার কর্মজীবনের সম্পদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান টিভি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. সজীব আহমেদ।






